‘হিরোইনে’ থাকছেন ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐশ্বরিয়া রাই বচ্চন নয়, ‘হিরোইন’ ছবির জন্য নতুন নায়িকা খুঁজছেন পরিচালক মধুর ভান্ডারকার। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ঐশ্বরিয়ার মা হতে যাচ্ছেন—এ কারণে হিরোইন ছবির নতুন নায়িকা খুঁজতে হচ্ছে পরিচালককে। তবে এখনো নায়িকা চূড়ান্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই হিরোইন ছবির নায়িকা চূড়ান্ত করা হবে।এদিকে ভারতের ব্যবসায়ী সমাজের অনেকেই ‘হিরোইন’ ছবিটিকে অভাগা হিসেবে মনে করছেন। জানা গেছে, প্রথমদিকে ছবিটিতে অভিনয়ের কথা ছিল কারিনা কাপুরের। পরে ছবিটিতে আর অভিনয় করা হয়নি। ঐশ্বরিয়া অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও বাদ সাধে মা হওয়াজনিত সমস্যা। মাত্র ছয় দিন শুটিংয়ের পর তিনিও ‘হিরোইন’ ছবির শুটিং করতে পারছেন না। এ জন্য আপাতত স্থগিত হয়ে গেছে ছবিটির কাজ।উল্লেখ্য, মাত্র ছয় দিনের এই শুটিংয়ে ছবির প্রধান অভিনেত্রী-অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য খরচ বাবদ প্রায় ১৫ কোটি টাকা খরচ হয়ে গেছে।