‘হিরোইন’ ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুই আসরে কান উৎসবে দুটি ছবির হয়ে দূতিয়ালি করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যতিক্রম হলো না এবারও, ৬৪তম কান উৎসবে নতুন ছবি হিরোইন-এর কথা জানিয়ে দিলেন তিনি। ছবিতে ‘হিরোইন’ হচ্ছেন তিনিই। এর পরিচালক মাধুর ভান্ডারকার। বলা হচ্ছে, মুম্বাইয়ের শোবিজে যা হয়, হিরোইন-এ তেমনটাই দেখা যাবে। এটি হবে মজার, দুঃসাহসী, আবেগপ্রবণ, অভিঘাতপূর্ণ, জমকালো এবং গুঞ্জন-কানাকানিতে ভরপুর একটি ছবি। ঐশ্বরিয়া জানালেন তাঁর অনুভূতি, ‘মাধুর অনেক দিন ধরেই বলছিলেন, এবার সত্যি সত্যিই তাঁর সঙ্গে কাজ করতে যাচ্ছি। আগ্রহভরে অপেক্ষা করছি ছবিটিতে কাজ করার ব্যাপারে।’ হিরোইন ছবির শুটিং শুরু হবে আগামী জুন মাসে। ওয়েবসাইট।