‘হিরোইন’ ছবিতে ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণা করা হচ্ছে, কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকেই ঘোষণাটা আসবে। বলিউডের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, ১৩ মে কান উৎসবে বলিউডের খ্যাতিমান পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই যৌথভাবে ঘোষণাটি দেবেন। ঘোষণা আর কিছুই নয়, ভান্ডারকর ইউটিভির সঙ্গে যৌথ প্রযোজনায় একটি ছবি বানাতে যাচ্ছেন। ছবির নাম হিরোইন। ছবিতে ঐশ্বরিয়াকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ঐশ্বরিয়াও নাকি রাজি হয়েছেন। সেটিই তাঁরা জনসমক্ষে ঘোষণা দেবেন। একজন নায়িকার জীবনের কঠিন-কঠোর বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। ওয়েবসাইট।