‘হিরোইন’ ছবিতে কারিনাও নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের আগেই হিরোইন ছবিটি বহু খবরের জন্ম দিয়ে বসে আছে। শুরুতে ছবিটিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয়ের কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বচ্চন-বধূকে ছবি থেকে বাদ দেওয়া হয়। প্রযোজনা সংস্থা ও পরিচালক মধুর ভান্ডারকর ধরনা দেন কারিনার দ্বারে। কারিনার সাফ কথা, ১০ কোটি রুপি হলে তিনি আছেন। শেষে নাকি আট কোটিতে রফা হয় এবং কারিনা কাপুর ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হন। কিন্তু সর্বশেষ খবর বলছে ভিন্ন কথা। গত বুধবার সিনেমা প্রযোজনা সংস্থা ইউটিভি মোশন পিকচার্সের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কারিনা কাপুরকে ঐশ্বরিয়ার স্থলাভিষিক্ত করা হয়নি। ইউটিভি কর্তৃপক্ষের ভাষ্য, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, হিরোইন ছবিতে কাউকে নেওয়ার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’