‘হিরোইন’ ছবির লভ্যাংশ পাবেন কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝপথে ছেড়ে যাওয়া ঐশ্বরিয়া রাই বচ্চনের হিরোইন ছবির ঝান্ডাটা শেষ পর্যন্ত কারিনা কাপুর ধরলেন। মুখে না বললেও পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি যে বড় বাঁচা বেঁচে গেছে, তা সহজেই অনুমেয়। তবে কারিনার বায়না ছিল আট কোটি রুপি। শেষে পারিশ্রমিকের পরিমাণটা আরেকটু কমাতে রাজি হন কারিনা। বিনিময়ে ছবির একটা লভ্যাংশ তিনি পাবেন বলে রফা হয়। মুম্বাই মিরর জানিয়েছে, আট কোটি রুপি পেলে কারিনা নিঃসন্দেহে এখনকার সবচেয়ে দামি অভিনেত্রী বনে যেতেন। তার পরও কারিনার নামটা অন্যভাবে রেকর্ডের তালিকায় ঢুকে গেছে। বলিউডে খানদের মতো প্রথিতযশা অভিনেতারা সাধারণত ছবির লভ্যাংশ নিয়ে থাকেন। কিন্তু কোনো অভিনেত্রীর ছবির লভ্যাংশে ভাগ বসানোর ঘটনা এটাই প্রথম। মুম্বাই মিরর।