‘হিরোইন’ ছবির শুটিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইট, ক্যামেরা, অ্যাকশন! দীর্ঘ নয় মাসের বিরতি শেষে ক্যামেরার সামনে হাজির ঐশ্বরিয়া রাই বচ্চন। আপাতত একটা প্রতীক্ষার পালা শেষ হিরোইনকে ঘিরে। ৮ জুন ভারতের মুম্বাইয়ে শুরু হলো মধুর ভান্ডারকারের এই ছবির শুটিং। ছবির নায়ক অর্জুন রামপাল। তিনিও ছিলেন ছবির শুটিংয়ে। সেখানে বসেই টুইটারে লিখেছেন, ‘এখন আছি হিরোইন ছবির সেটে। সঙ্গে সুন্দরী অ্যাশ ও মধুর। আমাদের জন্য প্রার্থনা করুন।’ পরিচালক মধুরও শুটিংয়ের কথা উল্লেখ করেছেন টুইটারে, হিরোইন ছবির শুটিং শুরু করেছেন অর্জুন! তবে ঐশ্বরিয়ার কোনো মন্তব্য অবশ্য জানা যায়নি। ওয়েবসাইট।