‘হিরোইন’ থেকে ঐশ্বরিয়া বাদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বচ্চন পরিবার খুশিতে ভাসছে। তবে চলচ্চিত্রপ্রেমী, দর্শক ও ভক্তদের কৌতূহল অন্যখানে। হিরোইন ও লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ছবিতে চুক্তিবদ্ধ ঐশ্বরিয়া এখন কী করবেন! ছবিগুলো ছেড়ে দেবেন, নাকি অভিনয় চালিয়ে যাবেন? জবাবে সাবেক এই বিশ্বসুন্দরী বলেন, মধুর ভান্ডারকরের হিরোইন ছবির শুটিং যেহেতু শুরু হয়ে গেছে, অতএব কাজ তিনি দ্রুত শেষ করবেন। কিন্তু পরিচালক মধুর ভান্ডারকর ছবি থেকে বচ্চন পরিবারের বধূকে বাদ দেওয়ার ঘোষণা দিলেন। এমন ঘোষণায় ঐশ্বরিয়ার ভক্তরা বেজায় চটেছেন। তাঁদের বক্তব্য, সাবেক এই বিশ্বসুন্দরী লিঙ্গ-বৈষম্যের শিকার। তিনি আদালতে মামলা ঠুকে দিতে পারেন। আর আইনজ্ঞরা বলছেন, এহেন ঘটনায় ঐশ্বরিয়া চাইলে মামলা করতে পারেন। কিন্তু মামলাটা কোনদিকে গড়াবে তা নির্ভর করছে চুক্তিতে কী লেখা আছে তার ওপর। ওয়েবসাইট।