‘হিস্ট্রি’র অংশ হতে চলেছেন সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমূলক প্রামাণ্যচিত্র দেখিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছে ‘হিস্ট্রি চ্যানেল’। দর্শকদের এবার ভিন্ন মেজাজের অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে চ্যানেলটি। বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেলটি। কর্তৃপক্ষ বলছে, সালমানের জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব আমাদের অনুষ্ঠানের মানকে আরও সমুন্নত করবে। গত মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সালমান বলেন, ‘ভারতীয় টিভির দর্শক এখন বিনোদনের পাশাপাশি ভিন্ন মেজাজের অনুষ্ঠানের খোঁজ করে। হিস্ট্রি চ্যানেলের বিশেষ এই উদ্যোগ দর্শকের দেখা ও জানার পরিধিকে আরও শাণিত করবে।’ এর আগে টিভি-দর্শকেরা সালমানকে রিয়েলিটি শো ‘দশ কা দম’ ও ‘বিগ বস’-এ দেখেছে। আইএএনএস।