'হীরালাল সেন স্মারক বক্তৃতা' দেবেন নাদির জুনাইদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের সম্মানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজন করেছে ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৫’। এবারের বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নাদির জুনাইদ। বক্তৃতার বিষয় ‘চলচ্চিত্রে প্রতিবাদ এবং নির্মাণশৈলীর নতুনত্ব: বাংলাদেশের রাজনৈতিক চলচ্চিত্র’। ১০ অক্টোবর বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স কক্ষে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে। জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাসান মানসুর চাতক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র সংসদকর্মী মাহবুব জামিল এবং চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। সঞ্চালনা করবেন বেলায়াত হোসেন মামুন এবং সভাপতিত্ব করবেন মুনিরা মোরশেদ।