‘হ্যারি পটার’ সিরিজের ছবি দেখেন না র্যাডক্লিফ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে অভিনয় করেই তারকা খ্যাতি পেয়েছেন ২২ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। অথচ তিনিই কি না এই সিরিজের ছবি দেখেন না! উদ্বোধনী প্রদর্শনী ছাড়া আর কখনোই এই সিরিজের ছবি দেখেননি—সম্প্রতি এমন মজার তথ্যই ফাঁস করেছেন এই হ্যারি পটার তারকা। এ প্রসঙ্গে র্যাডক্লিফের উদ্ধৃতি দিয়ে শোবিজস্পাইডটকম জানিয়েছে, ‘উদ্বোধনী প্রদর্শনীর পর আর কখনোই ফিরে তাকাইনি ছবিগুলোর দিকে। হ্যারি পটার ভক্তরা চাইলে যতবার ইচ্ছে ছবিগুলো দেখতে পারেন, কিন্তু আমি কখনোই সেগুলো দেখি না। অবসর সময়ে ছবিগুলোতে নিজেকে দেখার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমার আছে।’ র্যাডক্লিফ আরও বলেছেন, ‘মোদ্দা কথা হলো, বড় পর্দায় নিজেকে দেখতে মোটেও ভালো লাগে না আমার। অন্য অভিনেতাদের ভালো লাগে কি না জানি না, নিশ্চিতভাবেই আমার সেটা ভালো লাগে না। কারণ, এটা খুবই অস্বস্তিকর।’