‘হ্যালো অমিত’ ছবির মহরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো অমিত ছবির মহরত হলো গত বুধবার। ছবিতে অভিনয় করছেন হিল্লোল ও নওশীন। উত্তরার আপন ঘর শুটিং বাড়িতে আয়োজিত মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জায়দান রাব্বি ও জামালউদ্দিন, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খোরশেদ আলম, ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত, অভিনয়শিল্পী হিল্লোল, নওশীন এবং আরও অনেকে।চলচ্চিত্রে এবারই প্রথম অভিনয় করছেন হিল্লোল। তিনি বললেন, ‘অনেক দিন ধরেই চলচ্চিত্রে কাজ করার কথা ভাবছিলাম। এবার সেটা হতে যাচ্ছে। ছবির গল্প শোনার পর কোনো কিছু না ভেবেই অভিনয়ের জন্য রাজি হয়ে গেলাম।’ছবির গল্প প্রসঙ্গে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এক তরুণের চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়ে গল্প। একজন বড় নির্মাতা হওয়ার স্বপ্ন দেখে সে। নওশীন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করে। সিনেমা বানানোর জন্য তার কাছ থেকে টাকা ধার নেয় হিল্লোল। এভাবেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় সে।’নওশীন বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। গল্পটি ভালো, তাই কাজ করছি। আমার বিশ্বাস, খুব ভালো একটি ছবি উপহার দিতে যাচ্ছি আমরা।’ছবিতে আরও অভিনয় করছেন মাসুদ আলী খান, শামস সুমন, ইলোরা গহর, ফেরদৌস হাসান, সোহেল খান প্রমুখ।জানা গেছে, পয়লা বৈশাখে হ্যালো অমিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।