‘হ্যালো ৮৯২০’ অনুষ্ঠানে লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে র‌্যাবের গুলিতে পা হারানো তরুণ লিমনের কথা জানে দেশের মানুষ। সাধারণ মানুষ মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে, ক্রুদ্ধ হয়েছে। শেষ পর্যন্ত হয়রানি থেকে মুক্তি পেয়েছেন লিমন। কিন্তু মানুষ জানে না লিমনের ১৮ বছরের জীবনের গল্প। তাঁর মা, বাবা, পরিবার, শৈশব, কৈশোর, জীবনযুদ্ধ—সব এখনো অজানা। এবিসি রেডিওর ‘হ্যালো ৮৯২০’ অনুষ্ঠানে এবার নিজের জীবনের অপ্রকাশিত সব গল্প নিয়ে আসছেন লিমন। লিমনের জীবনের গল্প শুনতে কান পাতুন আজ বুধবার রাত ১১টা ২০ মিনিটে। উপস্থাপনা করবেন কথাবন্ধু কিবরিয়া।