'১০ বছর পর আবার একসঙ্গে কাজ করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তি
মুক্তি

মুক্তি । ২০০০ সালে প্রথম অভিনয় করেন অগ্নিগিরি নাটকে। এর পর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন। কাজ করছেন চলচ্চিত্র আর বিজ্ঞাপনচিত্রেও। একুশে টিভিতে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক মামার হাতের মোয়া। নাটকটিতে অভিনয় করেছেন তিনি।
‘মামার হাতের মোয়া’...
কমেডি ধাঁচের নাটক। খুবই মজার। আমার সহশিল্পী মারজুক রাসেল, একটু বোকা। একসময় তাঁর সঙ্গে আমার প্রেম হবে। অনেক দিন পর সুন্দর গল্পের একটা নাটকে কাজ করেছি। পরিচালনা করেছেন শিমুল সরকার।
চলচ্চিত্রে অভিনয়...
আমার প্রথম চলচ্চিত্র তুমি আছো হৃদয়ে (২০০৭)। গত বছর জোর করে ভালোবাসা হয় না ছবিটি মুক্তি পায়। এই ছবিতে শাকিব খানের বিপরীতে আমি অভিনয় করেছি। এরপর আর কোনো ছবিতে কাজ করা হয়নি। কারণ, যেসব ছবির প্রস্তাব পেয়েছি, নানা কারণে সেগুলো পছন্দ হয়নি।
মোড় ঘুরিয়েছে যে নাটক...
এনটিভির রঙের মানুষ নাটকটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই নাটকের ‘দিলখুশ’ চরিত্রটি খুব জনপ্রিয়তা পেয়েছিল।
আবার ‘রঙের মানুষ’...
রঙের মানুষ নাটকের শিল্পীদের নিয়ে সালাহউদ্দিন লাভলু আবার সাত পর্বের একটি ধারাবাহিক তৈরি করেছেন। প্রচারিত হবে এবার ঈদে। ১০ বছর পর আবার একসঙ্গে এই নাটকের কাজ করেছি।
আর যা করছি...
ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ করছি। এর মধ্যে চঞ্চল চৌধুরীর বিপরীতে হারমোনি নাটকের কাজ করছি। দুটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এগুলো হলো দেবাশীষ বড়ুয়ার হাওয়াই মিঠাই আর আউয়াল চৌধুরীর হাসি আনন্দের গল্প।
বিনোদন প্রতিবেদক