'১৯৭১ ইমারজেন্স অব এ নেশন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতার এই মাসকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হলো ‘১৯৭১ ইমারজেন্স অব এ নেশন’ শীর্ষক প্রদর্শনী। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, অপ্রকাশিত দুর্লভ ৯৩টি আলোকচিত্র, ২০ মিনিটের দুর্লভ প্রামাণ্যচিত্র ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির চিত্রশালায় আট দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
২৬ মার্চ শেষ হবে আট দিনের এই প্রদর্শনী।