‘৬৯ পাতলা খান লেন’ ছবি তৈরির ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল আহসান তৈরি করছেন চলচ্চিত্র। নাম ৬৯ পাতলা খান লেন। ধানমন্ডির দৃক গ্যালারিতে ছবিটির নির্মাণকাজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো সম্প্রতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র নির্মাতা কাজী মোর্শেদ। ছবির সংগীত আয়োজন এখন প্রায় শেষের পথে। সংগীত পরিচালনা করছেন পৃথ্বীরাজ।