নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংধনু প্রতিবন্ধী অধিকার সংস্থা রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতিনিধিত্ব ও ভোটাধিকারবিষয়ক একটি নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল সোমবার বিকেলে পীরগাছা ইউনিয়ন পরিষদসংলগ্ন স্বাধীনতা চত্বরে নাটকটি মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন প্রতিবন্ধী আব্বাস আলী, উম্মে কুলছুম, সুমী প্রমুখ।  পীরগাছা (রংপুর) প্রতিনিধি