কৌতুক
কৌতুক ১
আদমশুমারির গণনাকারী এক বাড়িতে লোক গণনা করতে গিয়ে দেখেন এক পরিবারে ৩০ জন ভাই! তাই দেখে গণনাকারী তাদের বাবাকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা মুরব্বি, আপনার বাড়িতে ফ্যামিলি প্ল্যানিংয়ের লোকজন কোনো দিন আসেনি?’
মুরুব্বি উত্তর দিলেন, ‘অনেকেই তো আসেন, তবে সবাই আমার বাড়িটাকে স্কুল মনে করে চলে যান!
কৌতুক ২
সাকিব ও রাকিবের মধ্যে কথা হচ্ছে:
সাকিব: রাকিব, তুই আমাকে ঠিক রাত ১০টায় ফোন দিস তো। তোর সঙ্গে কথা আছে।
রাকিব: ঠিক আছে। তুই তাহলে আমাকে ঠিক ৯টা ৫৯ মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস।
কৌতুক ৩
নক নক
: কে?
: আমি!
: আমি কে?
: আপনি কে তা আমি কী করে বলব?