রস+আলো
বিলাসী
শরৎ ব্রোর যেকোনো গল্প পড়তে গেলেই মাথা ঝিমঝিম করে, দাঁতে দাঁতে লেগে যায়! তাই চেষ্টা করলাম, মাথা ও দাঁত ঠিক রেখে শরৎ ব্রোর বিলাসী গল্পটাকে উত্তরাধুনিক, জেন-জি ও স্বাস্থ্যকর করে তোলার! (সরি শরৎ ব্রো, মাফ করে দিয়েন!)
মূল গল্প: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জেন-জি রূপান্তর: নাজমুল হোসেন
মৃত্যুঞ্জয় Dude ছিল আমাদের এলাকার আসল Main Character, কিন্তু ওর লাইফটা ছিল পুরাই Messy। অত বড় প্রপার্টি, অথচ লোকটা ছিল একদম Loner। ওদিকে ওর জাজমেন্টাল আত্মীয়গুলো ছিল একেকটা Snake; ও কখন Exit নেবে আর ওরা ওর সব Grab করবে, এই ছিল তাদের মাস্টারপ্ল্যান। tbh, ওরা ছিল পিওর Toxic।
একদিন খবর পেলাম, মৃত্যুঞ্জয় ডুড Deadly লেভেলের সিক, একদম Edge-এ। আমি ওর বাসায় গিয়ে তো পুরাই Shook! দেখি একটা মেয়ে ওকে জান লড়িয়ে সেবা করছে। সে আমাদের বিলাসী। istg, মেয়েটা যে লেভেলের Care দিচ্ছিল, সেটা এখনকার দুনিয়ায় জাস্ট Unreal। সে যেন মৃত্যুঞ্জয়দার জন্য লিটারালি Healing Potion হয়ে এসেছিল। বিলাসি একটা GOAT.
কিন্তু আমাদের পাড়ার সো কল্ড Elite মুরব্বিরা তো একেকটা Red Flag। তারা যখন শুনল যে বিলাসী lower জাতের হয়ে মৃত্যুঞ্জয় ডুডের জন্য রান্না করছে, তাদের তো একদম Ego হার্ট হলো। তারা দল বেঁধে গিয়ে বিলাসীর ওপর যা Harassment চালাল, জাস্ট POV: আপনি সমাজের ব্যাকডেটেড নিয়ম ভাঙছেন আর পুরো পাড়া আপনাকে Cancel করতে আসছে।
বিলাসীকে ওরা বাড়ি থেকে বের করে দিল, কিন্তু মৃত্যুঞ্জয় ডুড ছিল বিলাসীর প্রতি পুরাই Loyal। সে সব ছেড়েছুড়ে বিলাসীর সাথে সাপুড়ে হয়ে গেল। গ্রামের লোকজন ভাবল, এ তো ওর ক্যারিয়ারের Downfall। কিন্তু ওরা আসলে অনেক Happy ছিল, fr ওটা কোনো Situationship ছিল না, ওটা ছিল একদম Endgame লেভেলের বন্ড।
সবই Smooth চলছিল, কিন্তু একদিন সাপ ধরতে গিয়ে যখন মৃত্যুঞ্জয় কামড় খেলো, তখন আর কোনো Plot Armor তাকে বাঁচাতে পারল না। লোকটা ওখানেই শেষ। এর কয়েক দিন পর বিলাসী যখন নিজেকে শেষ করে দিল, সমাজ আবার তাদের ভ্যালুজ নিয়ে Toxic Positivity ঝাড়তে আসল।
আমার কাছে মনে হয়েছে, বিলাসীর ভালোবাসাটা ছিল একদম Elite লেভেলের। তোমাদের এই জাজমেন্টাল সোসাইটি ওকে কোনো দিন বুঝতে পারবে না। ngl, শরৎচন্দ্র ভাই সেই আমলেই আমাদের সমাজের আসল চেহারাটা Expose করে দিয়ে গেছেন, যা আজও Valid।