বিদায় হিমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রাজীব

খালু হুংকার দিয়ে বললেন, ‘বিদায় হিমু, বিদায়!’

খালুর হাতে চকচকে ল্যুগার। হিমু একটা ঢোক গিলল। বিপদের সময় বাদলই হোক আর রূপাই হোক, কারও কোনো খবর পাওয়া যায় না। যা করার এখন নিজেকেই করতে হবে। হিমুর পরনে পাঞ্জাবি। পাঞ্জাবির রং মেরুন। মেরুন রঙের পাঞ্জাবিটাতে পাঁচটা পকেট। দুইটা বাইরে আর তিনটা ভেতরে। ভেতরের একটা পকেটে তার প্রিয় ওয়ালথার পিপিকেটা নাক গুঁজে আছে। সেটা একবার বের করতে পারলেই...!

হিমু তার হাতটা পাঞ্জাবির পকেটের ভেতরে নিয়ে যেতেই খালু চিৎকার করে বলে উঠলেন, ‘উঁহু, চুপ করে ডেরিয়ে থাকো! নড়েছ কি মরেছ!’

‘খাইছে!’ বলে উঠল হিমু। এবার তাহলে কী করা যায়? খালুর হাতটা তিরতির করে কাঁপছে। যেকোনো সময় ঠাস করে গুলি বেরিয়ে যাবে। তাহলে খালুর বাড়ি থেকে এত টাকাপয়সা চুরি করে আর লাভই–বা কী হবে?

‘না হিমু, আরও কত কত দিন তোমাকে বাঁচতে হবে! কত রকমভাবে ভোগ করতে হবে জীবনটা।’ মনে মনে ভাবে সে। বাবা ডায়েরি ভর্তি যতই উপদেশবাণী লিখে যাক, যতই বলুক, ‘বাবা হিমালয়, পৃথিবীকে তুমি সমান দুই ভাগে বিভক্ত করিতে পারো। এক ভাগ ভোগ আর এক ভাগ যোগ। তুমি এই দুইটির কোনোটিতেই প্রবেশ করিবে না। তোমাকে চলিতে হবে তিন নম্বর পথে...।’

‘হুহ্! তিন নম্বর পথ! আমি ছাগলের তিন নম্বর বাচ্চা নাকি?’

খালু এগিয়ে আসছেন। না, আর অপেক্ষা করা যায় না। হিমু তীব্র বেগে লাফিয়ে পড়ল সামনে। এক লহমায় মেরুন পাঞ্জাবির ভেতর থেকে তার হাতে উঠে এল ওয়ালথার পিপিকে। এবার খালু আর হিমু মুখোমুখি। দুজনের হাতেই শোভা পাচ্ছে দুটি পিস্তল। গুলি ছুটবে যেকোনো সময়...!

পাদটীকা: আমরা সৌভাগ্যবান! আমরা জানি, ওপরের গল্পগুলো ভুল। কিন্তু আমাদের শিশুরা দুর্ভাগা! তারা জানেও না, তাদের পাঠ্যপুস্তকে কোনটা ভুল আর কোনটা ঠিক!

আরও পড়ুন
আরও পড়ুন