নূরজাহান, নূরজাহান!

এআই–এর সহায়তায় তৈরি

নূরজাহান, নূরজাহান!

সিন্ধু নদে ভেসে,

এলে মেঘলামতীর দেশে, ইরানি গুলিস্তান।

নার্গিস লালা গোলাপ আঙুরলতা

শিরিঁ ফরহাদ সিরাজের উপকথা

এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি

বুলবুলি দিলরুবা রবাবের গান।

তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম, সে যে রাজাধিরাজ—

চন্দনসম মাখিল অঙ্গে কলঙ্ক লোকলাজ।

যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে,

যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে,

দেবে চিরদিন নন্দন–লোকচারী

তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান।