আজ জীবনকে উদ্‌যাপন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক কোথায় পৌঁছাতে চাইছি আমরা? এই যে যন্ত্রের মতো অবিরাম ছুটে চলেছি, এর গন্তব্য কোথায়? ছুটতে ছুটতে থামতে ভুলে যাই। একসময় আবিষ্কার করি, সরে গেছে চারপাশের মানুষ। হয়ে পড়েছি নিঃসঙ্গ। তাতে হয়তো আমাদের কিছু আসেযায় না। কিন্তু তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী প্রজন্ম, আমাদের শিশুরা। এই অতি গতিময় জীবনের চক্করে পড়ে জীবনকে ভালোবাসতে ভুলে যায় তারা। ব্যস্ত মা-বাবার সময় মেপে চলা জীবন। ফলে সন্তান বড় হয় অন্য কারও কাছে। কিংবা ব্যস্ততা এতটাই বেশি যে অনেক দম্পতি সন্তানও নিতে চান না।

আজ ব্যস্ততাকে ছুটি দিয়ে একটু থামুন
ছবি: সংগৃহীত

১৯৭৩ সালের ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতে রো বনাম ওয়েড নামে গর্ভপাতবিরোধী এক ঐতিহাসিক মামলার রায় হয়। এর ঠিক ১১ বছর পর, ১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি দিবস ঘোষণা করেন। মানবজীবনের পবিত্রতা বা বিশুদ্ধতাসংক্রান্ত সেই দিবসই পরবর্তীকালে জীবন উদ্‌যাপন দিবস বা সেলিব্রেশন অব লাইফ ডে হিসেবে পালিত হচ্ছে।

অন্তত আজকের পুরোটা দিন বরাদ্দ থাকুন আপনার সন্তানের জন্য
ছবি: প্রথম আলো

আজ ২২ জানুয়ারি, জীবনকে উদ্‌যাপন করার সেই দিন। ব্যস্ততাকে ছুটি দিয়ে একটু থামুন। শিশুরা অক্সিজেনের বিপুল উৎস। অন্তত আজকের পুরোটা দিন বরাদ্দ থাকুক তাদের জন্য। তাদের সঙ্গে সময় কাটান। সঙ্গে নিয়ে সিনেমা দেখুন। বাইরে খেলতে নিয়ে যান। তার প্রিয় কিছু উপহার দিতে পারেন। দেখবেন, দম বন্ধ হয়ে আসা ব্যস্ততার মধ্যে নির্মল বাতাসে ভরে যাচ্ছে আপনার ফুসফুস।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে