আজ স্যাক্সোফোন বাজানোর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৯ সালের মাঝামাঝি সময়ের ঘটনা। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে স্যাক্সোফোন বাজাচ্ছেন রিক হারম্যান। স্যাক্সোফোনের মিহি সুর ছড়িয়ে পড়ছে অবারিত মাঠের সবুজে। সেখানে চরে বেড়াচ্ছিল অনেক গরু। সুরের মূর্ছনায় বিমুগ্ধ গরুগুলো ধীরে ধীরে জড়ো হতে শুরু করে। সংখ্যাটা বড় হতে থাকে ক্রমে। সে এক অভাবনীয় দৃশ্য। দৃশ্যটির ভিডিও ধারণ করেন স্যাক্সোফোন বাদকের ছেলে এরিন হারম্যান। টুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গে দারুণ সাড়া ফেলে দেয় এটি। সুরের ক্ষমতাই বুঝি এমন।

স্যাক্সোফোন সমাদৃত এক সংগীতযন্ত্র। বিশেষত ক্ল্যাসিক ও জ্যাজ সংগীতের অন্যতম প্রধান বাদ্যযন্ত্র এটি। ১৮৪১ সালে বিখ্যাত বাদ্যশিল্পী অ্যাডলফ স্যাক্স এটি উদ্ভাবন করেন। ১৮৪৬ সালে তিনি পেটেন্ট পান। তাঁর নাম অনুসারেই যন্ত্রটির নাম হয় স্যাক্সোফোন। ভদ্রলোকের জন্ম বেলজিয়ামের দিনাঁ শহরে, ১৮১৪ সালের ৬ নভেম্বর।

আজ ৬ নভেম্বর। তাঁর প্রতি সম্মান জানাতে প্রতিবছর দিনটি স্যাক্সোফোন দিবস হিসেবে উদ্‌যাপিত হয়ে থাকে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে