Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
রস+আলো
ছবির গল্প
আলোকের এই ঝরনাধারায়
একটু থামুন ডেস্ক
আপডেট: ১৭ নভেম্বর ২০২০, ০৮: ০৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
সন্ধ্যা তখনো হয়নি। সূর্য ডুবিডুবি। চতুর্দিকে মোমবাতি, ধূপ–ধুনো নিয়ে সবাই প্রস্তুত।
ছবি: মনন মাহমুদ
সার বেঁধে বসা পূজারিরা। সূর্য ডুবল। মন্দিরের ঘণ্টা বাজালেন পুরোহিত।
পূজারিদের সামনে হাজার হাজার মোমবাতি জ্বলে উঠল একসঙ্গে। মোমের আলো, ধূপের ধোঁয়া আর পূজারিদের উলুধ্বনিতে চারপাশ মুখরিত।
দৃশ্যটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী শ্রীশ্রী লোকনাথ মন্দিরের। ১৪ নভেম্বর সেখানে ছিল কালীপূজা।
মন্দিরপ্রাঙ্গণের দোতলা, তিনতলা ভবনের ওপর থেকে পাখির চোখে শুধু আলো আর আলো।
কোথাও মোমের দীর্ঘ আলোর সারি, কোথাও ত্রিভুজাকার, কোথাওবা চতুর্ভুজাকার। আলোকের এই ঝরনাধারায় উদ্ভাসিত শুভ দীপাবলি।
কালীপূজার এই মোমবাতি প্রজ্বালনের সঙ্গে ছিল উপবাসও। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই আয়োজন।
এরপর মন্দিরের পাশেই হয় বিসর্জন। মোমবাতি, ধূপ–ধুনা সেখানে ফেলে দেন পূজারিরা। পূজার প্রসাদ খেয়ে তারপর ফিরে আসেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রস+আলো
থেকে আরও পড়ুন
একটু থামুন