এক ম্যাচ জিতেও বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারে

এক ম্যাচ বাকি থাকলেও নীরস গাণিতিক সমীকরণ বলছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিদায়ঘণ্টা বেজে গেছে। কিন্তু আমরা তো আশাবাদী মানুষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটির আগেও আমরা হিসাবনিকাশ করে বের করেছিলাম, টাইগাররা কীভাবে সেমিতে যেতে পারে। এখনো এক ম্যাচ বাকি, আমরা কেন আশা হারাব! আসুন, দেখা যাক, এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?

বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে এবং পরের বিশ্বকাপে অংশ নিতে হবে। সেখানে ভালো করলেই সেমিফাইনাল নিশ্চিত।

প্রশ্ন :

এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?

সেমিফাইনাল নামে একটা দেশ তৈরি করতে হবে। তারপর বিমানের টিকিট কেটে সোজা সেমিফাইনালে যাওয়া ওয়ান–টুর ব্যাপার।

প্রশ্ন :

এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?

সেমিফাইনাল ম্যাচের কিছু টিকিট কিনে গ্যালারিতে বসলেই ইচ্ছেটা পূরণ হবে।

প্রশ্ন :

এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে?

ব্যাটা, ফুটলি! পাগল পাইছস আমারে?