ভ্যান গগের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যদি তোমার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে যে তুমি ছবি আঁকতে পারো না, তাহলে যেভাবেই হোক ছবিটা আঁকো। কণ্ঠস্বর থেমে যাবে।
ভিনসেন্ট ভ্যান গগ, ওলন্দাজ চিত্রশিল্পী (১৮৫৩-১৮৯০)
কখন বুঝবেন আপনার বয়স হয়েছে? যখন আপনি জুতার ফিতা বাধার জন্য থামেন এবং ভাবতে থাকেন ওই সময়ের মধ্যে আরও কী কী কাজ করা যেত।
জর্জ বার্নস, মার্কিন কৌতুক অভিনেতা (১৮৯৬–১৯৯৬)
শিশুদের উপদেশ দেওয়ার উপযুক্ত সময় হলো যখন তারা ছোট থাকে এবং বিশ্বাস করে যে আপনি যা বলছেন জেনেশুনেই বলছেন।
ইভান এসার, মার্কিন রম্যলেখক (১৮৯৯–১৯৯৫)
যখন আপনি উন্মাদ, তখন সারাক্ষণ উন্মাদনায় ব্যস্ত থাকাই বুদ্ধিমানের কাজ।
সিলভিয়া প্লাথ, মার্কিন কবি (১৯৩২-১৯৬৩)