চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রভেদে অ্যাপ্রোন, গাউন বা স্ক্রাব নামের পোশাক পরতে দেখা যায়। ভি-গলা নকশার, হাফহাতা ও খাটো যে পোশাক সাধারণত অপারেশন থিয়েটারে চিকিৎসক ও নার্সরা পরে থাকেন, সেটিকে বলা হয় স্ক্রাব।
অত্যন্ত আরামদায়ক ও অপরিহার্য এই পোশাক চিকিৎসাব্যবস্থার একটি অতিগুরুত্বপূর্ণ অনুষঙ্গ হওয়ার পরও যেন যথেষ্টই অবহেলিত। এমনটাই মনে হয়েছিল যুক্তরাষ্ট্রের একজন মেয়ের। তাঁর পরিচয় জানা যায়নি। তবে তাঁরই উদ্যোগে ২০১৪ সাল থেকে ৯ অক্টোবর উদ্যাপিত হতে থাকে ‘স্ক্রাব ডে’।
আপনি যদি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হয়ে থাকেন এবং আপনারও যদি মনে হয়, ব্যবহার শেষে স্ক্রাবটি অবহেলায় যত্রতত্র ফেলে না রেখে যত্ন করে ধুয়ে রাখবেন, তাহলে দিনটি আপনারই জন্য। আপনার প্রিয় স্ক্রাবের ছবি কিংবা স্ক্রাব পরা আপনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দিনটি উদ্যাপন করতে পারেন।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে