বিয়ের কার্ড
ফুটবলার বন্ধুকে নিজের বিয়ের কার্ড দিয়ে এল গালিব।
বিয়ের দিন সবাই এল, শুধু ফুটবলার বন্ধুটাই এল না।
গালিব ফোন করল ফুটবলার বন্ধুকে—
গালিব: কী রে, তুই এলি না কেন?
ফুটবলার: তোর কার্ডটা লাল রঙের ছিল!
বেকুবের অর্থ
ছেলে: আচ্ছা আব্বা, বেকুব কাকে বলে?
বাবা: বেকুব হচ্ছে সেই ব্যক্তি, যার কাছে কেউ কিছু বুঝতে চাইলে সে এত কঠিন এবং দীর্ঘভাবে জিনিসটা বোঝাতে যায়, যাতে যে বুঝতে এসেছে সে কিছুই বুঝতে পারে না। বুঝতে পেরেছ বিষয়টি?
ছেলে: না।
গরমে কী করেন
প্রচণ্ড গরম। দুই কৃপণ লোকের মধ্যে কথা হচ্ছে—
প্রথম কৃপণ: বেশি গরম লাগলে কী করেন আপনি?
দ্বিতীয় কৃপণ: কেন, এসির পাশে গিয়ে বসে থাকি।
প্রথম কৃপণ: এসির পাশে বসেও যদি আপনার গরম লাগে?
দ্বিতীয় কৃপণ: তখন বাধ্য হয়ে এসিটা চালিয়ে দিই।
তেলের সঙ্গে ফ্রি
দোকানে তেল কিনতে গেছে হাবু।
তেলের বোতল হাতে নিয়ে দোকানিকে বলল, ‘তেলের সঙ্গে আমার ফ্রি উপহার কই?’
দোকানদার বলল, ‘তেলের সঙ্গে কোম্পানি তো কোনো উপহার দেয় নাই।’
হাবু রেগে গেল, ‘আমাকে বোকা পেয়েছ? আমি কি পড়তে পারি না? তেলের বোতলের গায়েই তো লেখা আছে, কোলেস্টেরল ফ্রি। কই, সেটা তো দিচ্ছ না!’