ভাঙতির প্রয়োজনে
রুমকীর হাতব্যাগটা হারিয়ে গিয়েছিল। ব্যাগটা পেয়ে ফেরত দিতে এল বিলু।
রুমকী: আশ্চর্য। আমি যখন ব্যাগটা হারিয়েছি, তখন ভেতরে একটা ৫০০ টাকার নোট ছিল, এখন ভেতরে ১০টা ৫০ টাকার নোট—এটা কেমন করে সম্ভব!
বিলু: সম্ভব। কারণ, এর আগে যখন আমি একজনের ব্যাগ ফেরত দিতে গিয়েছিলাম, তাঁর কাছে আমাকে পুরস্কার দেওয়ার মতো ভাঙতি টাকা ছিল না!
ভুল করে
চালকের আসনে ডেভিড, পেছনের সিটে বসেছে ছেলে জনি।
হঠাৎই ফাঁকা রাস্তায় গাড়ির হর্ন বাজালেন ডেভিড।
ডেভিড: আহা, ভুল করে হর্নে চাপ পড়ে গেছে।
জনি: জানি।
ডেভিড: কী করে বুঝলে?
জনি: কারণ, এবার তুমি ‘নালায়েক, দেখে চলতে পারিস না?’ বলে চেঁচিয়ে ওঠোনি!
দাদি নাক গলান না
চকলেটের দোকানে খোকার সঙ্গে দেখা হলো এক ভদ্রলোকের।
ভদ্রলোক: খোকা, এত চকলেট খেয়ো না। খেলে তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই নানা রোগবালাই ধরবে।
খোকা: আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?
ভদ্রলোক: অবশ্যই।
খোকা: আমার দাদির বয়স ১০৭ বছর।
ভদ্রলোক: তোমার দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।
খোকা: সেটা জানি না। তবে দাদি কখনোই অন্যের ব্যাপারে নাক গলান না।