কী চমৎকার দেখা গেল
দুষ্টু প্রাণীর দল
যুক্তরাজ্যে দ্য বর্ন ফ্রি ফাউন্ডেশন নামের একটি আন্তর্জাতিক সংস্থা আছে। তারা বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ে মানুষকে সচেতন করে। এই সংস্থাই প্রতি বছর আয়োজন করে কমেডি ওয়াইল্ডলাইফ আলোকচিত্র প্রতিযোগিতা। এ বছরের প্রতিযোগিতায় প্রায় সাত হাজার ছবি জমা পড়েছিল। এত ছবির মধ্যে সেরা হয়েছে আলোকচিত্রী মার্ক ফিটজপ্যাট্রিকের তোলা বদরাগী কচ্ছপের ছবিটি। এ বছরের বর্ষসেরা আলোকচিত্রী হিসেবে কেনিয়ার মাসাই মারা জাতীয় উদ্যানে সাফারিতে যাওয়ার সুযোগ পাবেন মার্ক। সঙ্গে থাকবে তানজানিয়ায় ওয়ান্ডার ওয়ার্কশপে হাতে তৈরি ট্রফি, থিংকট্যাংকের ফটোগ্রাফি ব্যাগ এবং একটি নাইকন ক্যামেরা। মার্ক ফিটজপ্যাট্রিকের ছবিসহ চলুন দেখে নিই এ বছর নানা বিভাগে নির্বাচিত সব ছবি। ছবিগুলো ‘একটু থামুন’কে ব্যবহারের অনুমতি দিয়েছে কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের আয়োজক কর্তৃপক্ষ।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন