দৌড়ে জিতে গেলেও ইঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারিদ্র্য একধরনের অভিশাপ, যা আপনাকে জ্ঞানী করে তোলে।
ব্যারতোল্ত ব্রেশ্ট, জার্মান কবি (১৮৯৮-১৯৫৬)
কী করছি তা আমি জানি না, এটাই হলো গবেষণা।
ভারনার ফন ব্রাউন, জার্মান বিজ্ঞানী (১৯১২-১৯৭৭)
জীবনে কেবল একটা ব্যায়ামই করেছি আমি, যেসব বন্ধু ব্যায়াম করত তাদের কফিনের পেছনে হাঁটা।
পিটার ও’টুল, ব্রিটিশ অভিনয়শিল্পী (১৯৩২-২০১৩)
ইঁদুরদৌড়ের সমস্যা হচ্ছে, এই দৌড়ে জিতে গেলেও আপনি ইঁদুর।
লিলি টমলিন, মার্কিন অভিনয়শিল্পী (জন্ম: ১৯৩৯)
ব্যাঙ মাছের মতোই পানিতে সাঁতরাতে পারে। আবার ডাঙায় লাফও দিতে পারে। তাই জীবনে মাছের মতো না হয়ে ব্যাঙের মতো হয়ে উঠুন।
কিম ইয়ং-হা, দক্ষিণ কোরীয় লেখক (জন্ম: ১৯৬৮)