ধন্যবাদ রূপবিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সেকি মোর অপরাধ?’ সুন্দরের প্রতি বিমুগ্ধ কবির অসংকোচ জিজ্ঞাসা। না, অপরাধ নয় নিশ্চয়ই; বরং সেটিই স্বাভাবিক। মানুষ সহজাতভাবেই সৌন্দর্যপ্রিয়। ফলে নিজেকে সব সময় যথাসম্ভব পরিপাটি, টিপটপ করে উপস্থাপন করতে সচেষ্ট থাকে। এ ক্ষেত্রে সৌন্দর্যসচেতন নারী বা পুরুষমাত্রই নিজে নিজে ঘরে বসে নিয়মিত সৌন্দর্যচর্চা করে থাকেন। তবে মানুষের রূপচর্চায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেন রূপবিশেষজ্ঞেরা। ফ্যাশন বা স্টাইলের হাল ধারার সঙ্গে সংগতি রেখে মাথার চুলের নতুন নতুন ছাঁট, হাত-পায়ের যত্নের পাশাপাশি হাতের বা পায়ের নখের বাহারি সাজ, মুখের দৃশ্যমান দাগ ঢেকে আকর্ষণীয় করে তুলে ধরা; এসব একজন রূপবিশারদ যত দক্ষতার সঙ্গে করতে পারেন, ব্যক্তি নিজে কিন্তু ততটা করে উঠতে পারেন না। ফলে সৌন্দর্য ও ফ্যাশনপ্রিয় মানুষের কাছে বিউটিশিয়ানদের গুরুত্ব অপরিসীম।

আজ ২৬ জুন, বিউটিশিয়ান দিবস। কবে কীভাবে দিনটির যাত্রা শুরু, তা অবশ্য জানা যায় না। মানুষের জীবনে রূপবিশেষজ্ঞ কিংবা সৌন্দর্যচর্চা শিল্পটির গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালিত হয়।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে