মাত্র ৫ মিনিটে ঢাকা থেকে কলকাতা

বলা হয়, শরীর ও মন সুস্থ রাখতে হলে মগজের ব্যায়াম খুব জরুরি। এই দুঃসময়ে মন সতেজ রাখতে খেলুন বুদ্ধির খেলা। আগে নিজে চেষ্টা করুন, তারপর নিচে দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে দেখুন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের উত্তর

১. বদি অফিসের নৈশপ্রহরী। রাতের বেলা সে ঘুমাবে কেন!

২. প্রথমে দুই পাল্লায় তিনটি করে পয়সা রাখা হবে। যদি পাল্লার দুই পাশ সমান হয়, তাহলে বাকি দুটি পয়সা পাল্লায় পরিমাপ করলেই ব্যতিক্রমটা খুঁজে পাওয়া যাবে। আর যদি দুই পাল্লায় তিনটি করে পয়সা রাখার পর যেকোনো এক পাশ ভারী হয়, সেই পাশের তিনটি পয়সা থেকে যেকোনো দুটি নিয়ে ওজন করুন। যে পয়সার দিকে পাল্লা হেলে পড়বে, সেটিই ওজনে ভারী। আর যদি দুই পাশ সমান থাকে, তার মানে তৃতীয় পয়সাটাই আমরা খুঁজছি।

৩. কারণ, তিনি হেঁটে যাচ্ছিলেন।

৪. কেউই না। কারণ, চিকিৎসক রোগীর বোন।

৫. কলকাতা ও ঢাকার সময়ের ব্যবধান ৩০ মিনিট। অর্থাৎ ঢাকা ৩০ মিনিট এগিয়ে। এ কারণে ঢাকা থেকে সাড়ে ১০টায় উড়োজাহাজ ছাড়লে কলকাতায় যেতে যেতে ঢাকার সময় অনুযায়ী ঘড়িতে বাজবে ১০টা ৩৫ মিনিট। অর্থাৎ ঢাকায় ঘড়ি দেখে উড়োজাহাজে উঠে কলকাতায় নেমে ঘড়ি দেখলে ভ্রমণের সময় মাত্র ৫ মিনিটই মনে হবে।

আরও পড়ুন