করোনাকালীন পরামর্শ
বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচের সময় আপনাকে যে পাঁচ নিয়ম মানতেই হবে
করোনাকালে বাংলাদেশে খেলতে আসার আগেই অস্ট্রেলিয়া একগাদা শর্ত জুড়ে দিয়েছিল। শর্তগুলো যৌক্তিক বলে সবই নির্দ্বিধায় মেনে নিয়েছে বিসিবি। ভাড়া করা বিমানে উড়ে এসে অস্ট্রেলিয়া দল উঠেছে অতিথিশূন্য হোটেলে। ক্রিকেটাররা নিজেরাই নিজেদের ওয়াশরুম থেকে শুরু করে সবকিছু সাফসুতরো করছেন নিয়মিত। নিজেদের পাচকের রান্না করা খাবার বয়ে নিয়ে যাচ্ছেন মাঠে। এমনকি মাঠের বল সীমানার বাইরে গ্যালারিতে গেলে সেটাও আর ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আর হ্যান্ডশেক কিংবা ফিস্ট বাম্পে নিষেধাজ্ঞা তো পুরোনো। বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজে দর্শক হিসেবে আপনাকেও মানতে হবে কিছু জরুরি নিয়ম। চলুন, নিয়মগুলো দেখে আসা যাক...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১.
২.
৩.
৪.
৫.
ভাবছেন, বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজের কথা বলে করোনাকালীন নিয়মই তো বললাম। এখানে নতুন কিছুই তো নেই। স্রেফ ধাপ্পাবাজি! এ কারণে হয়তো রেগেও গেছেন অনেকে। দয়া করে রেগে যাবেন না! সত্যি বলতে কি, এ নিয়মগুলো আমাদের মানতেই হবে। কিন্তু অনেকেই এসব মানছেন না। তাই বিশেষ উপায়ে দৃষ্টি আকর্ষণ করে জানা কথাগুলোই আবার মনে করিয়ে দিলাম। ভালো থাকুন। আপনি ভালো না থাকলে আমরা ভালো থাকি কী করে!