বেঁচে থাকার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকার কারণ

১২০তম জন্মদিন পালন করার পর ইয়ান এডওয়ার্ডকে এক সাংবাদিক প্রশ্ন করলেন, ‘আচ্ছা, এই ১২০ বছর বেঁচে থাকার পেছনে প্রধান কারণ কোনটি?’

ইয়ানের জবাব, ‘প্রধান কারণ, আমি ১২০ বছর আগে জন্ম নিয়েছিলাম।’

অতি সাবধানী

চেক বই হারিয়ে দুই বন্ধু কথা বলছে—

প্রথম বন্ধু: দোস্ত, আমার চেকবই হারিয়ে গেছে।

দ্বিতীয় বন্ধু: সর্বনাশ! এখন তো যে–কেউ সাইন করে ব্যাংক থেকে টাকা তুলে ফেলবে।

প্রথম বন্ধু: আরেহ্, আমি অত বোকা না। কেউ যেন সাইন করতে না পারে সেজন্য আমি সব পাতায় নিজের নাম লিখে রেখেছিলাম।

আছে, তবে...

এক লোক দোকানে গিয়ে বলল, ‘বিস্কুট আছে?’ বিক্রেতা দোকানের তাক দেখে বলল, ‘বিস্কুট তো একটু আগেই শেষ হয়ে গেল।’ ক্রেতা জানতে চাইল, ‘চাল আছে?’ বিক্রেতা এবার ঘড়ি দেখে বলল, ‘চাল এখনো এসে পৌঁছায়নি। খুবই দুঃখিত।’

ক্রেতা মনে মনে বিরক্ত, ‘সাবান আছে?’ বিক্রেতা কাচুমাচু, ‘সাবান আজকে বিকালে দিতে পারব, এখন নাই।’ ক্রেতার রাগ উঠে গেল, ‘তালা আছে তো?’ বিক্রেতা জানাল, ‘হ্যাঁ হ্যাঁ, ভালো তালাই আছে!’ ক্রেতা বলল, ‘গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমাও।’