বেশি খিদা পেলে যেভাবে পিৎজা খেতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ

রোগের আগেই

এক গাদা ওষুধের নাম লিখে দিয়ে ডাক্তার বললেন রোগীকে, ‘মাথাব্যথা শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট আগে ওষুধগুলো খাবেন।’

অন্য পথ

সিটবেল্ট না বাঁধার কারণে পুলিশ এক চালককে জরিমানা করল।

দুদিন পর আবারও একই ঘটনা।

তৃতীয় দিন পুলিশ রেগে জিজ্ঞেস করল, ‘আপনি কি কোনো শিক্ষাই পাননি?’

চালক বলল, ‘পেয়েছি তো, পরের দিন থেকে অন্য পথ দিয়ে যাব।’

চোরের শিক্ষা

গভীর রাত। ঘরে হারমোনিয়ামের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল গৃহকর্তার। তিনি আবার বাংলার কড়া শিক্ষক। ঘুমের ঘোরেই জিজ্ঞেস করলেন, ‘কে ওখানে?’

চোর বলল, ‘আমি হাবু চোরা।’

গৃহকর্তা এবার উঠে বসলেন। রাগে কটমটিয়ে বললেন, ‘চুরি করবি তো হারমোনিয়াম বাজাচ্ছিস কেন?’

চোরের মুখ কাচুমাচু, ‘চুরি করতে এসেছিলাম। আমাদের সর্দার বলে দিয়েছেন, “যা নিবি সব বাজিয়ে দেখবি।” তাই হারমোনিয়ামটা একটু বাজিয়ে দেখলাম আরকি!’ গৃতকর্তার মাথায় রক্ত উঠে গেল, ‘ওরে বেকুব, মূর্খ চোর, ওই বাজিয়ে দেখা মানে পরখ করা!’

আঁকা: জুনায়েদ

পিৎজা খেতে গিয়ে

লাবু আর বাবু রেস্তোরাঁয় গেছে পিৎজা খেতে।

ওয়েটার: স্যার, আপনাদের পিৎজাটা কয় ভাগ করে দেব? চার ভাগ না ছয় ভাগ?

বাবু: পিৎজাটা আপনি আট ভাগ করে নিয়ে আসুন। আজ আমাদের একটু বেশিই খিদে পেয়েছে।