৬. লিফটে উঠতে গেলে দেখা যায় সেটি সর্বোচ্চ দূরত্বে অবস্থান নিয়েছে। এরপর সিঁড়ি ধরে যেই দু-এক তলা উঠতে যাবেন, সঙ্গে সঙ্গে লিফট আবার আগের অবস্থানে চলে যায়।
৭. হঠাৎ যখন পুরোনো কোনো পত্রিকার একটি বিশেষ পৃষ্ঠা খুব দরকার হয়, তখন সেদিনের সব পৃষ্ঠা খুঁজে পাওয়া যায়, শুধু ওই বিশেষ পৃষ্ঠা ছাড়া।
৮. যে বাস জার্নিতে ঠিক করা হয়, একটু ঘুমিয়ে যাব; সে বাসের সামনের সিটে বসবে বমি করা পিএইচডিধারী কোনো যাত্রী, আর পেছনের সিটে বসবে তিন বাচ্চা কোলে শব্দদূষণে পারদর্শী কেউ।