মা–বাবার নাম উজ্জ্বল করার মোক্ষম উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ

নাম উজ্জ্বল

তমাল ওদের বাসার স্টোররুম ঘেঁটে একটা পুরোনো হেরিকেন বের করল—

তমালের দাদা: কী রে, কী করছিস?

তমাল: হেরিকেনের গায়ে মা–বাবার নাম লিখছি। এটা রোজ জ্বালাতে হবে বলে সাফ করছি।

তমালের দাদা: কেন?

তমাল: স্যার বলেছেন, মা–বাবার নাম উজ্জ্বল করতে হবে।

র‍্যাকেটের ব্যবহার

মাঠে টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতে দেখে এক ব্রিটিশ অবাক।

পাশেই ছিল এক বাংলাদেশি। তাকে জিজ্ঞেস করল, ‘আপনারা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলেন?’

বাংলাদেশি বলল, ‘হ্যাঁ, আমরা টেনিস বল দিয়েও ক্রিকেট খেলি।’

ব্রিটিশ বলল, ‘তাহলে আপনারা টেনিস র‌্যাকেট দিয়ে কী করেন?’

বাংলাদেশি বলল, ‘মশা মারি।’

শাবাশ ব্যাটা

হাটে গিয়ে অসময়ে ঘরে ফিরে এল চাষির ছেলে।

চাষি জিজ্ঞেস করল, ‘কী রে, সকাল সকাল ফিরা আইলি ক্যান?’

চাষিপুত্র বলল, ‘আব্বা, যাওয়ার পথে খাঁচাটা ভাইঙা মুরগিগুলা বাইর হয়া গেছিল। অবশ্য ১০টা মুরগিই ধইরা ফালাইছি, একটাও পালাইতে পারে নাই।’

চাষি বলল, ‘শাবাশ ব্যাটা! তুই তো হাটে গেছিলি ছয়টা মুরগি নিয়া!’

আঁকা: জুনায়েদ

মাথার ব্যবহার

মোখলেসের মাথা ফেটে গেছে।

হাসপাতালে গিয়ে মাথাটা ব্যান্ডেজ করে ফিরে আসছিল বাসায়।

পাড়ার এক বন্ধু জিজ্ঞেস করল, ‘মাথা ফাটল কীভাবে?’

মোখলেস বলল, ‘বাসার দেয়ালটা রং করছিলাম। বড় ভাই এসে বলল, মাথাটা একটু কাজে লাগা। তাই মাথার চুল দিয়ে দেয়ালটা রং করতে গিয়েছিলাম আরকি...!’

আরও পড়ুন