প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়োগ
ম্যানেজার: স্যার, সব সময় আপনি শুধু বিবাহিত লোকদের নিয়োগ দেন কেন?
বস: কারণ, একমাত্র বিবাহিতরাই গালাগাল শুনেও কাজ ছেড়ে যায় না।
গাড়ি নিয়ে এসেছেন
: উপহার দেওয়ার মতো বই দেখান তো।
: কেমন, হালকা টাইপের?
: ওজন নিয়ে ভাববেন না, সঙ্গে গাড়ি নিয়ে এসেছি।
যা হওয়ার হয়ে গেছে
এক মায়ের পাঁচ ছেলেমেয়ে। ছেলেমেয়েরা কোনো ভুল করলেই কাঁদতে শুরু করে। মা সব সময় সান্ত্বনা দেওয়ার সময় বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে?’
একদিন বাচ্চাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে মা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ‘এমন ছেলেমেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো ছিল আমার।’
সঙ্গে সঙ্গে তাঁর ছোট ছেলে বলে উঠল, ‘দেখো মা, যা হওয়ার হয়ে গেছে, এখন কেঁদে কী হবে?’
একবার পড়লেই হয়
পর্যটক: আচ্ছা, এই পাহাড় থেকে লোকজন প্রায়ই পড়ে যায় না তো?
গাইড: না, একবার পড়লেই হয়।