১৯৩৫ সালের ৩০ অক্টোবর। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ২৯৯ মডেলের একটি বোয়িং বিমান আকাশে ওড়ার জন্য প্রস্তুত। সে সময় সবচেয়ে আধুনিক ও অভিজাত এই হাওয়াই যুদ্ধযান। বোমা-বারুদ-যুদ্ধাস্ত্রে ভরা সেনাসজ্জিত উড়োজাহাজটি ধীরে ধীরে রানওয়ে অতিক্রম করল। উড়তে শুরু করল হাওয়ায়। কিন্তু মাত্রই কয়েক সেকেন্ড। দেখতে দেখতে মুহূর্তেই গতি কমে গেল! আছড়ে পড়ল মাটিতে।
মানুষের বিভিন্ন কাজের বিভিন্ন রকম কর্মপরিকল্পনা থাকে। ব্যক্তিজীবন থেকে একেবারে বৈশ্বিক পর্যায়; দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক, বাৎসরিক, পঞ্চবার্ষিক, শতবর্ষী; এমন নানান কাজের নানামুখী পরিকল্পনা। কাজ যথাযথভাবে সম্পন্ন করতে চেকলিস্ট বিষয়টি খুবই কার্যকর উপায়। এই বিপুল ব্যস্ত জীবনে অনেক কাজের ভিড়ে হুট করে কোনো কাজ ভুলে যাওয়া স্বাভাবিক। তাই কখন কীভাবে কী করবেন; এমন চেকলিস্ট মেনে চলতে হবে।
আজ ৩০ অক্টোবর, চেকলিস্ট দিবস। ১৯৩৫ সালের সেই বিমান দুর্ঘটনাকে মাথায় রেখে প্রতিবছর আমেরিকায় দিবসটি পালিত হয়ে থাকে।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে