আপনার রাশিফল

আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৯ মার্চ। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—গাঢ় সবুজ, হালকা হলুদ ও বাদামি। শুভ রত্ন—রুবি ও ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন, বিজ্ঞানী নরম্যান হাওয়ার্থ ও নাসরিন রিয়াজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পেশাজীবীদের কারও কারও পসার বাড়তে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে চোখ-কান খোলা রাখুন। আর্থিক লেনদেন শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।