কে বলেছে বিয়েতে কালো পরা যাবে না!

১৪ মে গার্ডিয়ান যখন প্রতিবেদনটি প্রকাশ করে, ততক্ষণে বিশ্বখ্যাত ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানা থেকে তিনটি বিয়ের গাউন বিক্রি হয়ে গেছে। কালো রঙের গাউনগুলোর দাম কমপক্ষে ১৫ হাজার পাউন্ড বা ১৬ লাখ টাকার বেশি।

বিয়ের পোশাকে কালো রঙের আধিপত্যকে বলা হচ্ছে, ‘ব্ল্যাক ইজ দ্য নিউ হোয়াইট’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এই তিন গাউনের একটির ক্রেতার নাম জেসিকা ইভানস। বিয়েতে কেন কালো গাউন পরবেন? উত্তরে শিগগিরই কালো পোশাকে কনে সাজতে চলা এই ব্রিটিশ বলেন, ‘বিয়েতে সাদা, লাল, গোলাপি গাউন দেখতে দেখতে আমার চোখ, মন ক্লান্ত। কালো একই সঙ্গে জমকালো আর দুর্দান্ত একটি রং। বিয়ের মতো উৎসবের জন্য একদমই ঠিকঠাক। আমার মনে হয়, বিয়ের পোশাকের রং হিসেবে কালো খুবই অবহেলিত। একে তুলে ধরা দরকার। আর পোশাকটি দেখেই মনে হলো, এটি যেন আমার বিয়ের দিনের জন্যই অপেক্ষা করছে।’  

ডিজহাইনার পার্ল লো বিয়েতে পরােছিলেন সিল্কের কালো গাউন
ছবি: সংগৃহীত

হাফপেনি লন্ডন বিয়ের পোশাকের একটি ব্রিটিশ কোম্পানি। এর প্রধান কেট হাফপেনি জানিয়েছেন, ২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালের মে মাসে বিয়েতে কালো পোশাক কেনার হার বেড়েছে শতকরা ৮৫ ভাগ।

২০২১ সালের মে মাসের তুলনায় ২০২২ সালের মে মাসে বিয়েতে কালো পোশাক কেনার হার বেড়েছে শতকরা ৮৫ ভাগ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

কেন? জানতে চাওয়া হলে উত্তর আসে, ‘কে বলেছে বিয়েতে কালো পরা যাবে না! কোন অনুষ্ঠানে কী পরব, এটা তো মানুষেরই তৈরি করা। বিয়েতে নিজেকে সব কনে থেকে আলাদা দেখাতে কালোর জুড়ি মেলা ভার। এখন সময় কালো পোশাকের কনেদের। যাঁরা এই মুহূর্তে বিয়ের জন্য কালোর দিকে হাত বাড়াচ্ছেন, তাঁরাই প্রকৃতপক্ষে ট্রেন্ড সেট করে দিচ্ছেন। কালো সত্যিই খুব জাঁকালো রং। বিয়ের কনের জন্য সেরা।’

বিয়েতে সারা জেসিকা পার্কার
ছবি: সংগৃহীত

মার্কিন অভিনেত্রী ও প্রযোজক সারা জেসিকা পার্কার ১৯৯৭ সালে নিজের বিয়েতে কালো রঙের ফ্রকের মতো গাউনে হাজির হয়ে জানান দিয়েছিলেন, কালো পোশাকের কনে দেখতে বেশ, আর সবার চেয়ে আলাদা। এরপর ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার পার্ল লো ২০০৮ সালে তাঁর নিজের বিয়েতে কালো পোশাকে হাজির হলে বিয়ের আসরে সবাই ‘হাঁ’ হয়ে গিয়েছিলেন। পরের বছরই টিভি সিরিজ ‘সেলিং সানসেট’-এর অভিনেত্রী ক্রিস্টিন কুইনও পরেন কালো রঙের একটি ঝলমলে গাউন। সেটি দারুণ সাড়া ফেলে। তার পর থেকেই মূলত বিয়ের আসরে কালো পোশাক বেশ খানিকটা গ্রহণযোগ্যতা পায়, স্বাভাবিক হয়ে আসে।

বিয়ের পোশাকে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে কালো রং
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ওয়েডিং স্টাইলিস্ট মার্থা টোবেন বলেন, মহামারিকালের পর বিয়েতে কালো পোশাকের চল চোখে পরার মতো বেড়েছে। কেননা, এরপরই মানুষ ফ্যাশনের ক্ষেত্রে আরও স্বাধীন, সাহসী আর আত্মবিশ্বাসী হয়েছে। স্বাচ্ছন্দ্যের সঙ্গে তার পছন্দ তুলে নিচ্ছে। ২০১৯ সালে ব্রিটিশ ব্যবসায়ী লিডিয়া প্যাং ফ্যাশন ডিজাইনার রবার্টস উডের নকশা করা কালো র‌্যাফলড সিল্কের অরগ্যাঞ্জা পোশাকে দেখা দেন। সে সময় একাধিক ফ্যাশন ম্যাগাজিন শিরোনাম করেছিল, ‘কালো গাউনে জমকালো কনে’।

বিয়েতে কালোও জমকালো
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নিজের বিয়ের পোশাক নিয়ে লিডিয়া দ্য গার্ডিয়ানকে বলেন, ‘কালো আমার সবচেয়ে প্রিয় রং। এর চেয়ে গর্জিয়াস রং আর হয় না। তাই বিয়ের আসরে আমি কালো ছাড়া আর কোনো রং কল্পনাই করতে পারি না। কালো আমাকে আত্মবিশ্বাসী করে, শান্ত রাখে। আর বিয়ের দিন আমি তো অন্য কারও মতো নয়, বরং নিজের মনমতো সাজতে চাই। তা ছাড়া চুপিচপি একটা গোপন কথা বলে রাখি, কালো সবচেয়ে আবেদনময়ী। আপনি যদি ফ্যাশনিস্তা হন, বিয়েতে কালো বেছে নিন। ঠকবেন না। আর সবকিছুই আপনার পোশাকের সঙ্গে দিব্যি মানিয়ে যাবে। আর আপনাকে লাগবে অনন্য কনে, এটা বলাই বাহুল্য।’

‘ড্রামাটিক’ সাদাকালো বিয়ৈর গাউন
ছবি: সংগৃহীত

অনেকে আবার বিয়ের পোশাক আরও খানিকটা ‘ড্রামা’ যোগ করতে তুলে নেন ‘সাদা-কালো’ গাউন। সেখানে কখনো সাদার আধিপত্য থাকে, আাবার কখনোবা রাজত্ব করে কালো।

বিয়েতে ক্রিস্টিন কুইনও পরেন কালো রঙের একটি ঝলমলে গাউন