ক্যাট ক্যাট
ছেলেবেলার কথা। সেদিন বাড়িভর্তি লোকজন। ড্রয়িং রুমে বসে বাবা আমাকে ইংরেজি ট্রান্সলেশন শেখাচ্ছিলেন। বললেন, ‘আমার একটি বিড়াল আছে, এটার ইংরেজি হবে, আই হ্যাভ আ ক্যাট।’ পাশে আমার মামা বসে ছিলেন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘আমার দুটি বিড়াল আছে, এটার ইংরেজি কী হবে?’ আমি তখন বললাম, ‘আই হ্যাভ আ ক্যাট ক্যাট।’ দেখি সবাই আমার কথা শুনে মুচকি মুচকি হাসছে। তারপর আমার এক চাচাতো ভাই আমাকে জিজ্ঞাসা করলেন, ‘আমার পাঁচটি বিড়াল আছে, এটার ইংরেজি কী হবে?’ আমি আঙুল দিয়ে গণনা করে সগর্বে উত্তর দিলাম, ‘আই হ্যাভ আ ক্যাট ক্যাট ক্যাট ক্যাট ক্যাট।’ বাড়ির সবাই আমার ইংরেজি শুনে হো হো করে হেসে উঠল।
ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।