চকরিয়ায় বেসরকারি হাসপাতাল উদ্বোধন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট এলাকায় বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান ইউনিক হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। ১ মে ৫১ শয্যার হাসপাতালটির উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী, ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আকতার আহমদ ও পৌরসভার কাউন্সিলর রাশেদা বেগম।