ছেলেদের পোশাক

এইজলেস
এইজলেস

ছেলেদের পোশাক

শার্ট গ্যালারি

কাপড় কিনে শার্ট বানানোতে ছাড় দিচ্ছে শার্ট গ্যালারি। ঢাকার এলিফ্যান্ট রোড এবং পিংক সিটি শপিং মলে তাদের শাখা আছে।

এইজলেস

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ২, ব্লক-ডি-তে এইজলেস এনেছে ছেলেদের পোশাক সংগ্রহ। ফরমাল-ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট ইত্যাদি পাওয়া যাবে।

ছাড়
বিয়ের ছবি তোলা ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছাড় দিচ্ছে ওয়েডিং ডায়েরি। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩

মেলা
ডাবল জিরো ইভেন্টস এবং টিঅ্যান্ডএসের আয়োজনে ঢাকার ধানমন্ডিতে ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে চলবে পোশাক মেলা। ১৭ থেকে ১৯ জুলাই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

অনলাইনে পোশাক
কালারব্লুম এনেছে বিভিন্ন নকশার কুর্তা ও টি-শার্ট। নিজের পছন্দের নকশার ফরমায়েশও দিতে পারবেন। ফেসবুক ঠিকানা: www.facebook.com/colorbloombangladesh:n:

চট্টগ্রামে জামদানি
জামদানি শাড়ি এবং এই কাপড়ে তৈরি পোশাক ও অনুষঙ্গ এনেছে রূপকথা জামদানি। চট্টগ্রামের জামাল খান সড়কে সানমার স্প্রিং গার্ডেনে তাদের বিক্রয়কেন্দ্রে সব পণ্যই জামদানি ব্যবহারে তৈরি। ওয়েবসাইট: http://rupkothajamdani.com

খাবারের আয়োজন

ইফতার ও সেহিরর আয়োজন করেছে নানা। ঢাকার ৩ ওয়াইজঘাট, পাটুয়াটুলীতে তাদের শাখায় পাবেন নানা রকম বিরিয়ানি, তেহারি, খিচুড়ি ইত্যাদি। রাত দেড়টা থেকে এখানে সেহিরর আয়োজন শুরু হবে। আগাম বুকিং: ০১১৯০১৬২২২২

কালারব্লুম
কালারব্লুম

নতুন দোকান
ঢাকার বসুন্ধরা সিটিতে লেভেল ৩ এর ব্লক বি-তে চালু হলো অনলি হান্ড্রেড নামের নতুন দোকান। এতে ১০০ টাকার মধ্যেই পাওয়া যাবে নানা পণ্য।
পোশাকের আয়োজন

নীলতরি

রাজধানীর শান্তিনগরের চামেলীবাগে উদ্বোধন হলো নতুন ফ্যাশন হাউস নীলতরি। ৭ জুলাই এর উদ্বোধন করেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। নীলতরির ডিজাইনার ও স্বত্বাধিকারী তানজিলা হাসান বলেন, ‘সময়ের সঙ্গে পোশাকের নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা চাহিদা মেটাতে চাই সবার।’

সেগুন

৬ জুলাই সন্ধ্যায় রাজধানীর সেগুন রেস্তোরাঁয় হয়ে গেল এক জমজমাট ফ্যাশন শো। ফ্যাশন ডিজাইনার আসমা সামস লিপির করা ডিজাইনের পোশাক দিয়ে সাজানো হয় এই ফ্যাশন শো। এসব পোশাক পাওয়া যাবে সেগুন ফ্যাশন ওয়ার্ল্ডে।

সৌন্দর্যচর্চা

পারসোনা

চুল রিবন্ডিং এবং রং করানোতে ছাড় দিচ্ছে পারসোনা। ত্বকের সৌন্দর্যে নানা নতুন সুবিধা আছে।

কিউবেলা

ত্বক ও চুলের যত্ন এবং পেডিকিওর-মেনিকিওর করানোতে ছাড় দিচ্ছে কিউবেলা।

ক্লিওপেট্রা

চুল রং করা, রিবন্ডিং ও চুলের যত্নে ছাড় দিচ্ছে ক্লিওপেট্রা।