জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠান

বাংলাদেশ জয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ৬ নভেম্বর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। জুয়েলার্স ব্যবসায়ী সাধন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির নির্বাচনের কমিশনার সৈয়দ আবদুল হান্নান, রণজিত বণিক, নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধর ও সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধর। বক্তব্য দেন কামাল পাশা, রপন কান্তি ধর, সিদুল কান্তি ধর, প্রণব সাহা, প্রকাশ ধর, প্রদীপ গুহ, নুরুল হক, গোপীনাথ ধর, হারাধন মহাজন, মো. আজিজ উল্লাহ, নিরঞ্জন কর্মকার, রাজেন্দ্র প্রসাদ রায়, খোকন ধর, স্বপন কুমার ধর, ত্রিদীপ ধর, অমিত ধর, সুকুমার দে, প্রদীপ দেব।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার বাণিজ্যবান্ধব। সম্প্রতি উন্নয়ন সূচকে পাশের দেশ ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আর এতে প্রমাণ হয় যে শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি।