ফারিয়ার চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত

ফেনীতে ২২ অক্টোবর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক আলা উদ্দিন মজুমদার। সম্মেলন উদ্বোধন করেন ফারিয়ার কেন্দ্রীয় সভাপতি সফিক রহমান।

চট্টগ্রাম বিভাগ ফারিয়ার সভাপতি পবিত্র মজুমদারের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদুল আলম। সভা শেষে মো. মোস্তাফিজুর রহমানকে সভাপতি, সুলতান নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক, শামসুজ্জমানকে সাংগঠনিক সম্পাদক, মো. সামছুল আলমকে কোষাধ্যক্ষ ও মো. আবদুল কাদেরকে দপ্তর সম্পাদক করে আগামী দুই বছরের জন্য পাঁচ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়।