বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের উদ্যোগে আজ বিকেল চারটায় নগরের শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিল্পোৎসব। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি–বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ। উৎসবের অনুষ্ঠানমালায় থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, বাঁশি, একক অভিনয়, নাচ, আবৃত্তি, সেমিনার, ধ্রুপদি, সুফি ও ব্যান্ডসংগীত। উৎসবের দ্বিতীয় দিন ৬ জানুয়ারি শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হবে আলোকচিত্র ও দৃশ্যশিল্পের যৌথ প্রদর্শনী। উৎসবের শেষদিন ৭ জানুয়ারি অনিরুদ্ধ মুক্তমঞ্চে থাকছে লালন ও শাহ আবদুল করিমের গান। বিস্তারের এই উৎসব সবার জন্য থাকবে উন্মুক্ত। বিজ্ঞপ্তি।