মা-মেয়ে দুজনেরই প্রিয় বর্ষা

অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাঁর বড় মেয়ে লামিসা রামিস, মায়ের রিমঝিম। স্নাতক পড়ছেন মালয়েশিয়ার কার্টিন ইউনিভার্সিটিতে। আজ থাকছে এই মা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা
রোকেয়া প্রাচী ও মেয়ে লামিসা রামিস
রোকেয়া প্রাচী ও মেয়ে লামিসা রামিস

১. এই মুহূর্তে যাদের জন্য জীবনটা অনেক আনন্দময়...
রোকেয়া প্রাচী: আমার দুই মেয়ে রিমঝিম ও আস্থা।
মেয়ে: আমার মা ও বোন।
২. হঠাৎ অবসরে যা করতে ভালো লাগে...
রোকেয়া প্রাচী: ঘর সাজাতে ভালো লাগে।
মেয়ে: স্কেচ করি।
৩. প্রিয় পোশাক?
রোকেয়া প্রাচী: যেকোনো ধরনের দেশি শাড়ি।
মেয়ে: জিনস আর টপ।
৪. প্রিয় রং?
রোকেয়া প্রাচী: এটা সময়ের ওপর নির্ভর করে।
মেয়ে: একেক ঋতুতে একেক রং ভালো লাগে।
৫. যা খেতে পছন্দ করি...
রোকেয়া প্রাচী: লেবু-চা আর যেকোনো ধরনের সালাদ।
মেয়ে: শুঁটকি আর কাঁচা মরিচ ভর্তা।
৬. প্রিয় চলচ্চিত্র...

রোকেয়া প্রাচী: পথের পাঁচালী।
মেয়ে: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস।
৭. যাদের অভিনয় মুগ্ধ করে
রোকেয়া প্রাচী: দেশের বাইরে আমির খান, নাজিমউদ্দীন সিদ্দিকী আর দেশে আবুল হায়াত।
মেয়ে: পল ওয়াকার।
৮. প্রিয় লেখক?
রোকেয়া প্রাচী: রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দীন, জীবনানন্দ দাশ।
মেয়ে: জন গ্রিন।
৯. কোথায় বেড়াতে ভালো লাগে?
রোকেয়া প্রাচী: ঢাকার বাইরে যেকোনো জায়গা।
মেয়ে: মালয়েশিয়া।
১০. প্রিয় ঋতু...
রোকেয়া প্রাচী: বর্ষা আর শীত।
মেয়ে: বর্ষা।
সাক্ষাৎকার: বিপাশা রায়