‘রেজাল্ট খারাপ? হবেই তো। সারা দিন ‘অমুক’ করে বেড়ালে রেজাল্ট ভালো হবে কীভাবে?’; ‘মাথা ব্যথা? হবেই তো। সারা দিন আরও ‘তমুক’ করে বেড়াও।’ পরিচিত লাগছে কথাগুলো? ছেলেবেলায় যাই হোক না কেন দোষ হয় ওই অমুক আর তমুকেরই। যেন একদম ‘যত ঘোষ নন্দ ঘোষ’। ব্যাপারটা যে কেবল এখন হচ্ছে তা নয়, আগেও ছিল, তার আগেও ছিল। ভবিষ্যতেও থাকবে। কেবল নন্দ ঘোষই পাল্টে যাচ্ছে। সব কালের নন্দ ঘোষদের খুঁজে বের করেছেন মোস্তফা মনোয়ার

২০১০-২০১৭ সাল
নন্দ ঘোষ: স্মার্টফোন, ফেসবুক, ইউিটউব

২০০০-২০০৯ সাল
নন্দ ঘোষ: মুঠোফোন, ফ্রি টকটাইম, এমপি থ্রি, কম্পিউটার

১৯৯০-১৯৯৯ সাল
নন্দ ঘোষ: সিনেমা, গল্পের বই, ক্রিকেট

১৯৮০-১৯৮৯ সাল
নন্দ ঘোষ: আড্ডা, ভিসিআর, ফুটবল, গল্পের বই

১৯৭০-১৯৭৯ সাল
নন্দ ঘোষ: মিছিল, আমগাছ, কাঁঠালগাছ, পুকুর, নদী, সিনেমা হল, যাত্রাপালা, গল্পের বই