সাতকানিয়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের যুগপূর্তি অনুষ্ঠান

সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের যুগপূর্তি উপলক্ষে ২৬ মার্চ বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহতাব উদ্দিন হাসান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান।
সভায় বক্তব্য দেন সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোত্তালেব, ডায়াবেটিক সমিতির সভাপতি আবুল কালাম সামশুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল্লাহ ফরহাদ।
সভায় বক্তারা বলেন, ১৮ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। সভা পরিচালনা করেন আবুল কাসেম চৌধুরী। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্থানীয় ৩০০ রোগীকে বিভিন্ন পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।